মালদা

চলন্ত বাসে ফোন ব্যবহারের বিরুদ্ধে শ্রমিক সংগঠনের প্রচার অভিযান

ট্রাফিক আইন থাকলেও কার্যত তা বুড়ো আঙুল দেখিয়ে গাড়ি চালানো অবস্থায় কানে মোবাইল ফোন নিয়ে কথা বলার ছবি অহরহ দেখা যায়। এবার ট্রাফিক আইন মেনে চলতে সরকারি বাস চালকদের অনুরোধ করল উত্তর দিনাজপুর তৃনমূল শ্রমিক সংগঠনের নেতাদের পাশাপাশি পুলিশও।মর্মান্তিক বাস দুর্ঘটনার কারন হিসাবে আমরা জানতে পারি চালক বাস চালানো অবস্থাতেই এক হাতে মোবাইল ফোন নিয়ে কথা বলছিলেন। চালকের ভুলে বহু মানুষের প্রাণ চলে গিয়েছে। এই ঘটনার পরই আমরা সংগঠনগতভাবে সিদ্ধান্ত নিয়েছি উত্তর দিনাজপুর জেলায় কোনও বাসচালকই বাস চালানো অবস্থায় মোবাইল সাথে রাখতে পারবেননা। বাসের কন্ডাকটরের কাছে তার মোবাইল জমা রেখে দেবেন। অতি আবশ্যকিয় ফোন কল এলে কোনও বাসস্টপে দাঁড়িয়ে ফোন করবেন। জেলার সমস্ত সরকারি বাস চালকদের সংগঠনের এই আবেদন মেনে চলার জন্য আজ থেকেই প্রচারও শুরু করল তৃনমূল শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা। এদিকে শ্রমিক সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাদের সর্বতোভাবে সহযোগীতার আশ্বাস দিয়েছে উত্তর দিনাজপুর জেলা পুলিশ। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/KRVmsBOMm7o